জাতীয় ফিচার

উ.কোরিয়ার পরমাণু পরীক্ষার দাঁতভাঙ্গা জবাব দেয়ার অঙ্গীকার ৩ দেশের

উ.কোরিয়ার পরমাণু পরীক্ষার দাঁতভাঙ্গা জবাব দেয়ার অঙ্গীকার ৩ দেশের

উত্তর কোরিয়ার যেকোন পরমানু অস্ত্রের পরীক্ষার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া।

দেশটির একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার পর আজ বুধবার তারা ঐক্যবদ্ধভাবে এ প্রতিশ্রুতি ব্যক্ত করলো।

টোকিওতে আলোচনার পর এ তিন দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, তারা এ অঞ্চলে তাদের প্রতিবন্ধকতা ব্যবস্থা জোরদার করবে।

দক্ষিণ কোরিয়ার চো হিউন-দং বলেন, আমরা সহযোগিতা আরো জোরদাউ.কোরিয়ারের ব্যাপারে সম্মত যাতে উত্তর কোরিয়ার অবৈধ কর্মকা- দ্রুত বন্ধ করা এবং দেশটিকে পরমাণু নিরস্ত্রিকরণ আলোচনায় ফিরিয়ে আনা যায়। উত্তর কোরিয়া তাদের সপ্তম পরমাণু পরীক্ষা নিয়ে অগ্রসর হলে এ তিন দেশ দাঁতভাঙ্গা জবাব দেয়ার প্রয়োজনীয়তা বিষয়ে সম্মত হয়।

সিউল ও ওয়াশিংটন বারবার সতর্ক করে দিয়ে বলেছে যে, পিয়ংইয়ং ২০১৭ সালের পর প্রথমবারের মতো একটি পরমানু বোমার পরীক্ষা চালানোর কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে বলে ধারণা করা হচ্ছে।

জাপানের পররাষ্ট্র উপমন্ত্রী তাকিও মোরি বলেন, উত্তর কোরিয়ার ব্যাপক পরমানু ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি স্পষ্ট ও গুরুতর চ্যালেঞ্জ। আমরা উত্তর কোরিয়ার পরমানু নিরস্ত্রিকরণের ব্যাপারটি বিবেচনা করে আমাদের অঞ্চলে প্রতিবন্ধকতা ব্যবস্থা জোরদার করতে সম্মত হয়েছি।’

আরও পড়ুনঃ ডিসেম্বরে দেশে আঘাত হানতে পারে আরেকটি ঘূর্ণিঝড়

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র